ভারতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফক্সকন

১২ জুলাই, ২০২০ ০১:৫১  
ভারতে বিদ্যমান কারখানায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ খুঁজছে ফক্সকন। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। নতুন বিনিয়োগের কারখানাটির বর্ধন করতে প্রায় তিন বছর সময় লাগবে। কারখানাটিতে নতুন ছয় হাজার কর্মসংস্থান তৈরি হবে বলেও জানানো হয়েছে। অ্যাপল তাদের আইফোন তৈরির কিছু অংশ চীনের বাইরে সরানোর জন্য ফক্সকনকে অনুরোধ করেছে। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের ফলে যাতে আইফোন তৈরিতে সমস্যা না হয় তার জন্য এই উদ্যোগ নিয়েছে উভয় প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় ভারতে আইফোন তৈরি বাড়াতে চায় ফক্সকন। ডিবিটেক/বিএমটি